সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
বুড়িগোয়ালিনী ছাত্রদলের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী ছাত্রদলের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল-হুদা মালী,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহসান মোহাম্মদ (স্বাধীন) এর উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) মাগরিবের নামাজের পর কলবাড়ী বরসা রিসোর্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. রুস্তম আলী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এম. এম. হেলাল উদ্দিন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ও ওহিদুজ্জামান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, শ্যামনগর মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত (রোহান) এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা জুলাই-আগস্ট বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. রুস্তম আলী বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সাম্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।”

এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে হাফেজ মাসুম বিল্লাহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহসান মোহাম্মদ (স্বাধীন)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *