সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল দেখা দেওয়ায় নদীর নোনা পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। স্লুইসগেটের দুই পাশ দিয়ে পানি প্রবেশ করায় যেকোনো সময় গেটটি ভেঙে আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীর নোনা পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি এলাকার মৎস্য ও কাঁকড়া চাষের প্রকল্পগুলো ডুবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় জনজীবনেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, “যত দ্রুত সম্ভব ভামিয়া স্লুইসগেটটি বন্ধ ও প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় নদীর নোনা পানি পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করে মৎস্য ও কাঁকড়া চাষসহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন সরকারিভাবে দূরত্ব সময়ের মধ্যে ভামিয়া স্লুইসগেট টি উঠিয়ে নেওয়া হবে।
Leave a Reply