সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন চান যুবলীগ নেতা শফিকুল

খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন চান যুবলীগ নেতা শফিকুল

কয়রা(খুলনা)প্রতিনিধি :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামীলীগের মননোয়ন
চাইলেন কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলিয় কার্যলয়ে তৃণমূল নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মতবিনিময়কালে এস এম শফিকুল ইসলাম বলেন সুন্দরবন সংলগ্ন উপকুলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এসময় তিনি আরও বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত রাজনৈতিক দল, যে দলের প্রধান কান্ডারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। খুলনা ৬ আসনে তিনি যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতীক দিবেন আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করবো। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা এবং রাস্তা-ঘাটসহ দেশের ব্যাপক উন্নয়নের কথা গুলো( কয়রা-পাইকগাছা) বাসির দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদ্বন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তারই লক্ষে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবর রহমান,ননী গোপাল,আসাদুজ্জামান বুলবুল,ইউপি সদস্য মাছুম বিল্লাহ,রেজাউল করিমসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *