সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

এম এ হালিম শ্যামনগর থেকে।
মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের কোনোটিই নারীবান্ধব নয়, সামাজিক নিরীক্ষায় উঠে এসেছে নানা সমস্যা। সুন্দরবন কোয়ালিশনের সহযোগিতায় ‘লোকাল লিড ডিজাস্টার রিস্ক রিডাকশন অন বাংলাদেশ কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের আওতায় প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ‘আওয়ার শেল্টার, আওয়ার রাইটস—সেফটি অ্যান্ড ডিগনিটি ফর এভরি ওমেন’ (আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা) শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগরের প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
ক্যাম্পেইনের প্রধান কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র‍্যালি, সামাজিক নিরীক্ষার (সোশ্যাল অডিট) ফলাফল উপস্থাপন, আলোচনা সভা এবং স্মারকলিপি প্রদান।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রেরণার প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র বিশ্বাস ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় নারীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্রগুলোকে নারীবান্ধব করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ সময় তিনি প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের পরিচিতি, ভিশন, মিশন, কর্মপরিধি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ক্যাম্পেইনে সামাজিক নিরীক্ষার ফলাফল তুলে ধরে জানানো হয়, শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ এবং নারী স্বনির্ভর দলের নেত্রীদের সমন্বয়ে গঠিত একটি নিরীক্ষা দল গত ১৮ ও ১৯ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের পাঁচটি সাইক্লোন শেল্টার সরেজমিনে পরিদর্শন করে। নিরীক্ষা দলের পক্ষে রনজিৎ বর্মন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিটি আশ্রয়কেন্দ্রের বিদ্যমান সমস্যা ও নিরীক্ষার ফলাফল তুলে ধরেন।
সামাজিক নিরীক্ষায় উঠে আসে, মুন্সিগঞ্জ ইউনিয়নের পাঁচটি সাইক্লোন শেল্টারের কোনোটিই নারীবান্ধব মানদণ্ডে পৌঁছাতে পারেনি। আশ্রয়কেন্দ্রগুলোতে নারীদের নিরাপত্তা, গোপনীয়তা, স্বাস্থ্যবিধি ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে বলে নিরীক্ষা দল মনে করে।
এসব সমস্যা সমাধানে জরুরি সংস্কার, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) সভার আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধান অতিথি মো. সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে নিরীক্ষা দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের আয়োজিত এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমের মাধ্যমে এলাকার সাইক্লোন শেল্টারগুলোর বাস্তব চিত্র উঠে এসেছে। চিহ্নিত সমস্যাগুলো সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমাজ থেকে নারী বৈষম্য দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, তরুণ, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *