সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
সাতক্ষীরা দৈনিক দৃষ্টিপাত পত্রিকা সম্পাদকের সহধর্মিনীর ২য় মৃত্যুবার্ষিকী দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা দৈনিক দৃষ্টিপাত পত্রিকা সম্পাদকের সহধর্মিনীর ২য় মৃত্যুবার্ষিকী দোয়া অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, শ্যামনগরের কৃতিসন্তান জি,এম নূর ইসলামের সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে শ্যামনগর উপজেলার নূরনগরে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত আনোয়ারা বেগম ৫৭ বছর বয়সে গত ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে মৃত্যু বরণ করেন।

শুক্রবার (২২শে সেপ্টেম্বর) আছর নামাজ বাদ নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় মরহুমার বর্ণাঢ্য জীবন ও স্মৃতিচারণে বক্তব্য রাখেন অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওলানা আব্দুল হান্নান, নূরনগর পাবলিক লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, রামচন্দ্রপুর ঢালীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ সাইফুল ইসলাম, নূরনগর ত্রিমোনী মোড় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ আমিনুর রহমান, মৎস্য ব্যবসায়ী লাভলু মোল্লা, ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন, ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মান্নান গাজী, মোঃ বাশারফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা, মরহুমা আনোয়ারা বেগম এর অনুপ্রেরণায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক প্রকাশক জিএন নূর ইসলাম এর উত্থান। বর্তমানে তার দৈনিক দৃষ্টিপাত পত্রিকা, দৃষ্টি মিনারেল ওয়াটার সহ সব কিছুতেই মরহুমা আনোয়ারা বেগমের অবদান। সকাল হলেই সকলের হাতে হাতে দেখা যায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকা। পত্রিকাটি আজ জেলা ছাড়িয়েও বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র আনোয়ারা বেগমের অনুপ্রেরণায়।আনোয়ারা বেগমের জান্নাতবাসী কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *