সংবাদ শিরোনামঃ
মুন্সিগঞ্জ ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য, সম্প্রীতি বজায় রাখার আহ্বান শ্যামনগরের গাবুরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন  কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার** স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— সুন্দরবনে বনদস্যু সম্রাট- ফজলু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ জেলে-বাওয়ালীরা শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি  কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা
মুন্সিগঞ্জ ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুন্সিগঞ্জ ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আল-হুদা মালী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার অষ্টমীতে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজারী, আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নসহ দেশের প্রতিটি অঞ্চলে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার এই চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের জন্য পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। দুর্গোৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন পরমান্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ স্থাপন করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *