মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নেতাই রায় চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলে নেওয়াজ খৈয়ম,সংস্কৃতি বিষয়ক মূল্য ডাক্তার জাহেদুর রহমান, উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য রেজ আহমেদ কুষ্টিয়া ১, (দৌলতপুর), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃফরিদা ইয়াসমিন, উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোহাম্মদ আমিনুল ইসলাম, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড, রশিদুল নবী।
বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, লালনভক্ত, বাউলশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফকির লালন সাঁই ছিলেন মানবতাবাদী দর্শনের এক অনন্য সাধক। তাঁর গান ও দর্শনে মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, সাম্য এবং মানবিক মূল্যবোধের কথা উঠে এসেছে। জাতি-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার শিক্ষা দিয়েছেন তিনি।
বক্তারা আরও বলেন, লালন সাঁইয়ের দর্শন ও সংগীত বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম ও মানবতাবাদী দর্শন তুলে ধরতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ও গবেষণার প্রয়োজন।
আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের স্মরণে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
Leave a Reply