আব্দুল্লাহ আল মামুনঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দেবহাটায় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘নিউ কৃষি ঘর’-এর স্বত্বাধিকারী গৌতম মন্ডল ।
উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং শারদীয় এই উৎসবে অস্বচ্ছল পরিবারগুলো যেন স্বস্তিতে আনন্দ উদ্যাপন করতে পারে, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শতাধিক পরিবারের হাতে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে আনন্দিত উপকারভোগী পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিউ কৃষি ঘরের স্বত্বাধিকারীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply