সংবাদ শিরোনামঃ
গাবুরায় দুই পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম মহাঅষ্টমীতে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি মঙ্গলবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কালিগঞ্জে শতবর্ষি সরকারী গাছ কাটার অভিযোগ কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ শ্যামনগরের আড়পাংগাশিয়া দুর্গামণ্ডপে মহাঅষ্টমীর আরতি মুন্সিগঞ্জ ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য, সম্প্রীতি বজায় রাখার আহ্বান শ্যামনগরের গাবুরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন  কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাবুরায় দুই পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম

গাবুরায় দুই পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম

আল-হুদা মালী শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে দুর্গাপূজার অষ্টমীতে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজারী, আয়োজক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান,মাস্টার আব্দুর রহিম বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নসহ দেশের প্রতিটি অঞ্চলে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ স্থাপনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহমর্মিতা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন,সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান,মাস্টার আব্দুর রহিম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *