সংবাদ শিরোনামঃ
মঙ্গলবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কালিগঞ্জে শতবর্ষি সরকারী গাছ কাটার অভিযোগ কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ শ্যামনগরের আড়পাংগাশিয়া দুর্গামণ্ডপে মহাঅষ্টমীর আরতি মুন্সিগঞ্জ ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য, সম্প্রীতি বজায় রাখার আহ্বান শ্যামনগরের গাবুরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন  কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার** স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— সুন্দরবনে বনদস্যু সম্রাট- ফজলু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ জেলে-বাওয়ালীরা
কালিগঞ্জে শতবর্ষি সরকারী গাছ কাটার অভিযোগ

কালিগঞ্জে শতবর্ষি সরকারী গাছ কাটার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিৃঃ

কালিগঞ্জের পল্লীতে শতবর্ষি সরকারী শিশুফুল গাছ কাটার অভিযোগ উঠেছে আব্দুল কাদের শেখ গংদের বিরুদ্ধে। তিনি উপজেলার ধলবাড়িয়া গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে। এঘটনায় সংশ্লিষ্ট এলাকায় পক্ষে ও বিপক্ষদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিন ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে হাটখোলা নামকস্থানে শতবর্ষি শিশুফুল গাছ সরকারী কোনো রকম অনুমতি ছাড়াই পূর্ব পরিকল্পিতভাবে গাছের বেপারীর নিকট মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন আব্দুল কাদের। এর পরেই রবিবার বেলা ১২টায় একাধিক লোকজন নিয়ে আচমকা গাছটি কাটতে থাকে। এঘটনার প্রতিবাদে স্থানীয়রা কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে থানার এ এস আই বিপ্লবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে তা বাঁধা দিয়ে বন্ধ করে দেন। এ কাজে সহযোগীতার অভিযোগ উঠেছে ধলবাড়িয়া গ্রামের মৃত খগেন কাহারের ছেলে প্রর্লাত কাহার, কিনু বিশ্বাসের ছেলে আজিবার রহমান ও আজিবর রহমানের ছেলে ফিরোজ হোসেনসহ বেশ কয়েকজন। সরকারী গাছ কাটা নিয়ে বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ বলছে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌছে গাছকাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *