সংবাদ শিরোনামঃ
মঙ্গলবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কালিগঞ্জে শতবর্ষি সরকারী গাছ কাটার অভিযোগ কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ শ্যামনগরের আড়পাংগাশিয়া দুর্গামণ্ডপে মহাঅষ্টমীর আরতি মুন্সিগঞ্জ ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য, সম্প্রীতি বজায় রাখার আহ্বান শ্যামনগরের গাবুরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন  কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার** স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— সুন্দরবনে বনদস্যু সম্রাট- ফজলু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ জেলে-বাওয়ালীরা
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ

আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ। (সোমবার) ১৯শে অক্টোবর সন্ধ্যাবেলা তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল,সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, মহিলা নেত্রী বিউটি পারভীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *