সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ইউএনও কে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কালিগঞ্জে বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে আ’লীগের লকডাউন বিরোধী মিছিল জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. আঃ সালাম খান সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা
সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভা শাখার নবনির্বাচিত আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি জেলা জামায়াতের আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ হলেন— সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা পৌরসভা আমির জাহিদুল ইসলাম, তালা উপজেলা আমির মাওলানা মহিদুল্লাহ, কলারোয়া উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, দেবহাটা উপজেলা আমির মাওলানা ওলিউল্লাহ, কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা আবদুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান এবং আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার।
দলীয় সূত্রে জানানো হয়, শপথ গ্রহণের মাধ্যমে নেতৃবৃন্দ সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আমানতদারিতা, জবাবদিহি, ত্যাগ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁদের নেতৃত্বে আগামীতে উপজেলা ও পৌরসভা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *