সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কয়রায় গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান, হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বালক ও বালিকা দল কৈখালী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক সোমবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সুন্দরবনের গহিনে সাগরপাড়ে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূজা
শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা

শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা

এম এ হালিম।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।
মহা অষ্টমীর মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজাকে ঘিরে ভানিয়া গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজামণ্ডপকে সাজানো হয়েছে নানা রঙের আলোকসজ্জা ও মনোরম সাজে। পূজার আনুষ্ঠানিকতা উপলক্ষে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
পূজা উপলক্ষে প্রতিদিনই মণ্ডপে ভক্তদের আগমন ঘটছে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে পূজামণ্ডপ এলাকা। ভক্তরা দেবী জগদ্ধাত্রীর কাছে দেশ, জাতি ও পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় প্রার্থনা করছেন।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতি ও আনুষ্ঠানিকতা মেনে মহা ধুমধামের সঙ্গে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। এ পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ।
আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে ভানিয়া গ্রামসহ আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবের আবহ।

ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *