সুন্দরবনের গহিনে সাগরপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রাস পূজা শুরু হতে যাচ্ছে আগামী ২২ নভেম্বর। তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২২, ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত।
প্রতিবছরের মতো এবারও সুন্দরবনের সাগরপাড়ে রাস পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আবহ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থী ও দর্শনার্থীরা এ উৎসবে অংশ নিতে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন বলে আশা করা হচ্ছে।
রাস পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। এ উপলক্ষে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদ্যাপন করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এ আয়োজন উৎসবটিকে ভিন্নমাত্রা দেয়।
তবে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে যাতায়াত, পূণ্যার্থীদের নিরাপত্তা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও ঐতিহ্যের বন্ধনে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের সাগরপাড়ে অনুষ্ঠিতব্য রাস পূজা ঘিরে এখন থেকেই প্রস্তুতি ও আগ্রহ দেখা যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন স্টেশনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বনবিভাগের সদস্যদের সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম।
Leave a Reply