কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনায় উপজেলা পর্যায়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবার পরিধি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, স্বল্প খরচে ও সহজে নিষ্পত্তি করা সম্ভব। এতে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির সুযোগ বাড়বে এবং আদালতের ওপর মামলার চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাশিরুল ইসলাম, ইকবাল হোসেন, শান্তনু অধিকারী প্রমুখ।
সভায় এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply