সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কয়রায় গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান, হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বালক ও বালিকা দল কৈখালী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক সোমবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সুন্দরবনের গহিনে সাগরপাড়ে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূজা
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান, হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান, হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা

আবুজার গাজী মুন্সিগঞ্জ থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন কমিটির প্রতিনিধিরা।
নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবু হাসান। এছাড়া সদস্য পদে ১ নম্বর ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম সাগর এবং ২ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু ও সকল ইউপি সদস্য। পাশাপাশি শ্যামনগর থানা প্রশাসনের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্টদের তৎপরতায় একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে হরিনগর বাজারের ব্যবসায়িক পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *