সংবাদ শিরোনামঃ
দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বুধবার স্মার্ট হাসপাতালে চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন আগামীকাল স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ডেঙ্গুতে মৃত্যু ইসহাক আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক সুন্দরবন থেকে বনদস্যু নির্মূল না হলে এলাকা ছাড়তে হবে জেলে-বাওয়ালিদের, জীবিকা নিয়ে চরম বিপাকে
দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
যুবসমাজকে মাদকমুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান এমপি আব্দুল খালেকের।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।

সমাবেশে পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক অবক্ষয় রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *