সংবাদ শিরোনামঃ
বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন—
কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা-১১টায় উপজেলা প্রাঙ্গণ থেকে শিক্ষক দিবসের র‍্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে।পরে উপজেলা অডিটোরিয়ামে “শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ, শিমু রেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজ এর সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডাক্তার মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া খাতুন, সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ,হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন প্রমূখ। বক্তারা বলেন- ১৯৬৬ সালে ৫ অক্টোবর প্যারিসে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথভাবে শিক্ষকদের অধিকার মর্যাদা ও দায়িত্ব নিয়ে একটি ঐতিহাসিক সুপারিশপত্র স্বাক্ষর করে। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৯৪ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে আজকের এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন। এখন একসাথে ১০০এর বেশি দেশে এই শিক্ষক দিবস পালিত হয়।শিক্ষক শুধু পড়ান না, একটি জাতি গড়েন।বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রত্যাশা হচ্ছে শিক্ষকদের ন্যায্য বেতন,প্রশিক্ষণ, স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করা। সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।বক্তারা আরো বলেন- বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মাদকাসক্ত ও মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় আসক্ত হচ্ছে। এ বিষয়ে অভিভাবকের খেয়াল রাখতে হবে।সকলের প্রচেষ্টায় সুন্দর জাতি হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের আদর্শ নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *