সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন

আব্দুল আলিম, শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা একটি অত্যন্ত ভঙ্গুর খাদ্য ব্যবস্থার অংশ, যা এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার অনুপ্রবেশের মতো প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে অনিয়মিত বর্ষার বৃষ্টিপাত, কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এই অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি, যা জলাবদ্ধতা, খরা, বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতাসহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে যা কৃষকরা নিজেরা মোকাবেলা করতে পারছেনা। এই অবস্থা বিবেচনা করে উপকূলীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, Global Alliance for Improved Nutrition- GAIN এর অর্থায়নে Climate Action at Local Level (CALL) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প’র ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ, নেপিয়ার ঘাস চাষ, কমলা সুন্দরী মিষ্টি আলুর চাষ, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষ, ধানের প্রদর্শনী করা হয় যা ব্যাপক ফলনসহ কৃষকদের মাঝে সাঁড়া প্রদান করেছে।

সফলতা আরো অধিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ২৪ নভেম্বর ২০২৬ তারিখে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর গ্রামে লবণ সহনশীল/উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া (সুইটিএফ-১/মায়াএফ-১)/ বিরিধান-১০৩/ বিনা-২৩/বিরিধান-১১২, তরমুজ জাত পরিচিতি, ফসল উৎপাদন প্রক্রিয়া, উৎপাদনের পরিমান ও দেশি জাত থেকে পার্থক্যসহ বিভিন্ন বিষয়ে কমবেশি ৯০ জন স্থানীয় কৃষক নিয়ে জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষিজাত, পদ্ধতি ও অনুশীলনে অভ্যস্থকরণে কৃষক মাঠ দিবস পালন করা হয়। কৃষক মাঠ দিবসের মাধ্যমে ৯০ জন কৃষক তারা কৃষি বিষয়ক লবণ সহনশীল জাত সম্পর্কে বিস্তারিত গুণাগুণ জানতে পারে এবং তারা নিজেরা বর্ণিত জাত, পদ্ধতি ও উৎপাদন প্রক্রিয়া অনুশীলন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ ফকির তৈয়েবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং বিষ্ণুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব জি. এম আব্দুল কাদের ইউপি সদস্য (সংরক্ষিত) লাভলী পারভীন, এছাড়া লিডার্স-এর কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মৃনাল কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *