সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের 
সাতক্ষীরায় ৩শ কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

সাতক্ষীরায় ৩শ কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পারুলিয়া এন সি সি ব্যাংকের আয়োজনে বিশেষ সিএস আর এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এনসিসি ব্যাংক লিমিটেডের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মনিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, এন সি সি ব্যাংকের পরিচালক আবুল কাশেম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যানেজার জাফর ইকবালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন এনসিসি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপক এস এম তৌহিদুল আলম, এনসিসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় ৩শ উপকারভোগী কৃষকের মাঝে ইউরিয়া সার ১৫ কেজি, এমওপি সার-৭ কেজি, ডিএপি সার-৮ কেজি, জিপসাম-৫ কেজি, জিংক-১ কেজি, কোটান কীটনাশক-৫০ গ্রাম, এমিস্টোন ছত্রাকনাশক-৫০ গ্রাম:, লবনাক্ত সহিষ্ণু হাইব্রিড ধানের বীজ (আফতার-৭০) ২ কেজি হারে প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *