আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার পারুলিয়া ও বেজোরআটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. আল আমিন ও পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করেন। সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার পারুলিয়া গ্রাম থেকে মো. জাকির হোসেন (৪৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সে উত্তর পারুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের পুত্র।
অপরদিকে, ঐএকই রাতে আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার বেজোরআটি এলাকা থেকে মো. ফয়সাল (২০) নামের অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সে নওয়াপাড়া ইউনিয়নের বেজোরআটি গ্রামের আজগার আলীর পুত্র।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply