সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ আল মামুনঃ
সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা । তিনি বলেছেন, “নজরুলের গান, কবিতা ও দর্শন চর্চা করলে তরুণ প্রজন্ম বিপথগামী হবে না। তাই শুধু নজরুল বর্ষেই নয়, সারা বছরজুড়ে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা ছড়িয়ে দিতে হবে।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম দেবহাটা উপজেলা ইউআরসির কর্মকর্তা মহিতোষ কর্মকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল,
দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *