সংবাদ শিরোনামঃ
দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১ দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  কালিগঞ্জের পল্লীতে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শ্যামনগর গাবুরায় প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ সঞ্জিব সরকার হত্যা: এজাহার নামীয় আসামী ৪ জনের মধ্যে আটক ১জন  বুড়িগোয়ালিনী ছাত্রদলের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ: তরুণীর আ*ত্মহ*ত্যা, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
সাতক্ষীরা জেলার শ্যামনগরে চলছে লাইসেন্স বিহীন অবৈধ কৃষি বিতান

সাতক্ষীরা জেলার শ্যামনগরে চলছে লাইসেন্স বিহীন অবৈধ কৃষি বিতান

শ‍্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগরে চলছে লাইসেন্স বিহীন অবৈধ কৃষি বিতান নজরদারি নেই প্রশাসনের ৷ উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মত ছেয়ে গেছে অবৈধ কৃষি বিতান ৷ অভিযোগ উঠেছে উপ-সহকারী কৃষি অফিসারদের ম্যানেজ করে চলছে এই সব দোকান ৷ তবে উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে ৷
অপর দিকে সচেতন মহলের দাবি, অভিযান পরিচালনা করা হচ্ছে যে দোকানগুলো ম্যানেজ না হচ্ছে ৷

তথ্যমতে উপজেলায় ১২ জন বিসিআইসি ডিলারের মাধ্যমে ১০৮ জন সাব-ডিলার থাকার কথা ৷ কিন্তু জরিপ করে দেখাগেছে, উপজেলায় হাজারখানেক দোকান রয়েছে ৷ যদিও প্রতিটি ইউনিয়নে ২ জন করে উপ-সহকারী কৃষি অফিসার থাকলেও অবৈধভাবে দেদারসে দোকান পরিচালনা করছেন অবৈধ ব্যবসায়ীরা ৷ এই সব দোকানে নিন্ম মানের সার ও কীটনাশক বিক্রি হচ্ছে চড়া দামে ৷
বি়ভিন্ন স্থানঘুরে দেখাগেছে, কিছু কিছু দোকানী অন্যের লাইসেন্স ভাড়া বা ক্রয় করে দোকান পরিচালনা করছে ৷ ২০১৮ সালের আইনের দ্বিতীয় অধ্যায়ের ৯ নং স্মারকে বলা হয়েছে “কোনো ব্যক্তি তাহার লাইসেন্স অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবেন না” এবং ১০ নং স্মারকে বলা হয়েছে “কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত ভঙ্গ করিলে, মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্স স্থগিত বা বাতিল করিতে পারিবেন ” এবং পঞ্চম অধ্যায়ের ১ (ক) স্মারকে বলা হয়েছে ধারা ৫, ৬ ও ৭ এর অধীন লাইসেন্স গ্রহণ ব্যতিত কার্য পরিচালনার অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডনীয় হইবেন।

কৃষকরা জানিয়েছেন যে, বাজারে নিন্মমানের সার বিষের কারনে তারা ভালো সার-বিষ নির্ণয় করতে অক্ষম ৷ এতে করে বার বার সার-বিষ প্রয়োগ করে সর্বশান্ত হচ্ছে তারা ৷

অবৈধভাবে কৃষি বিতান পরিচালনাকারী
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তাদের ম্যানেজ করে এই দোকানীগুলো পরিচালনা হয়ে থাকে ৷

বৈধ ব্যবসায়ীরা জানান, আমরা বিসিআইসির মাধ্যমে সাব-ডিলার নিয়ে ব্যবসা পরিচালনা করছি কিন্তু আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছি অবৈধ কৃষি বিতানের জন্য ৷ তারা নিম্নমানের সার-বিষ কম দামে বিক্রির ফলে কৃষকরা ও আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *