আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ লাখ টাকা বরাদ্দে ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করে।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন। এ ছাড়া স্থানীয় শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply