সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার বিষ্ণুপুরের চৌমুহনী হাইস্কুল প্রাঙ্গণে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে কর্মী সম্মেলনে উপজেলা নির্বাহী সদস্য জিএম আমিনুর রহমান টিপুর সভাপতিত্বে উপজেলা যুগ্ম আহবায়ক আবুল বাসার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎসীজীবি দলের আহবায়ক ডাক্তার হাসান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎসীজীবি দলের সদস্য সচিব ইউপি সদস্য জিএম ফারুক হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, সাবেক ছাত্রনেতা জিএম আব্দুস সাত্তার, মৎসীজীবি দলের নেতা আব্দুল গফ্ফার, জাকির হোসেন, মাহমুদ আলী গাজী প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *