সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে রত্নেশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের ফুটবল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রহিমপুর গ্রাম উন্নয়ন সংগঠনের (রহিমপুর গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আল মামুন, স্বপন কুমার ও সাদিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আকর্ষণীয় পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক এবং এর প্রতিকারের উপায়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। রত্নেশ্বরপুর, রহিমপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *