দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং কাব ক্যাম্পুরী জয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয়ের এসএমসি (SMC) সভাপতি আবু তালেব মোল্যার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মল্লিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সানা এবং এসএমসি সদস্য ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফী।
এ সময় বিএনপি নেতা সুমন বাবু, আকবর আলী, সবুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কাব ক্যাম্পুরী জয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
Leave a Reply