সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
নলতা আহ্ছানিয়া মিশন স্বমহিমায় ছড়াচ্ছে শিক্ষার আলো

নলতা আহ্ছানিয়া মিশন স্বমহিমায় ছড়াচ্ছে শিক্ষার আলো

 

নিজস্ব প্রতিবেদকঃ

পীর কেবলা’র পাদদেশে তারই নামানুসারে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় “নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আজ সেই কলেজ স্বগর্বে স্ব-মহিমায় শিক্ষার আলোকছটা ছড়িয়ে চলেছে। নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্ব মৌলুভী আনছার উদ্দীন আহমেদসহ সমাজের সুপ্রতিষ্ঠিত ও আলোকিত ব্যাক্তিদের সমন্বয়ে গঠিত ম্যানেজিং কমিটি ও আদর্শ শিক্ষকদের দিয়ে পরিচালিত কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নলতা মিশন রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হয়ে আদর্শ ও মেধাবী শিক্ষার্থীর মর্যাদা দখল করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেলে ভর্তি হচ্ছে। অনেকেই সরকারী ও বে সরকারী বিভিন্ন দপ্তরের চাকুরী করে জীবিকা নির্বাহ করছে।
কলেজের সুযোগ্য অধ্যক্ষ তোফায়েল আহমেদ ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বরে যোগদানের পর হতে গত ৪ বছরে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও কলেজের ভাবমূর্তি অনেকাংশে বেড়েছে। এ কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ২০১৮ সালে ৯৭.৮৭%, ২০১৯ সালে ৮৮.১৫%, ২০২০ সালে ১০০%, ২০২১ সালে ৯৭.৭৮%। এ কলেজটি শিক্ষা বিস্তারের পাশাপাশি সার্বিক বিষয়ে সফলতা লাভ করায় পরপর তিন বছরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ মনোনিত হয়ে সন্মাননা ও ক্রেষ্ট উপহার পেয়েছেন। কলেজের শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে রোভার স্কাউট দল গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ স্কাউটে শ্রেষ্টত্বের মর্যাদায় অধিষ্ঠিত হয় তারা।

জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে ২০১৯ সালে ২য় পুরুস্কারের মর্যাদায় ভূষিত হয়। জানাগেছে, কলেজ পরিচালনা পর্যদের সভাপতি হিসাবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী নলতার কৃতি সন্তান অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক দায়িত্ব পালনকালে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে আছেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট, আদর্শ চিকিৎসক ও শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব ডাঃ আবুল ফজল মাহমুদ বাপ্পী ও সদস্য সচিব কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট গভর্ণিং বডির সমন্বয়ে কলেজটি পরিচালিত হওয়ায় আজ এ কলেজটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সম্প্রতি উক্ত কলেজের শিক্ষক ও ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগ প্রক্রিয়া সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিবছর কলেজের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানমালায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে যথাযথ ভাবে উদযাপিত হয়। তারপরেও কতিপয় স্বার্থান্বেশী ব্যাক্তি কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচারে লিপ্ত হয় বলে জানান কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। পরিচালনা পর্ষদের সভাপতি এ প্রতিনিধিকে বলেন কলেজটি ইতিমধ্যে পৃথক দুটি ভবন ও সুরম্য প্রচীর নির্মিত হয়েছে, নির্মানাধীন রয়েছে আধুনিক সাইকেল ও মটর সাইকেল গ্যারেজসহ প্রয়োজনীয় কার্যাদী চলমান রয়েছে। শিক্ষার্থীদের কল্যানে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *