সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন, নীলডুমুরের ঐশীর সাফল্যে আনন্দের জোয়ার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন, নীলডুমুরের ঐশীর সাফল্যে আনন্দের জোয়ার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামের কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান ঐশী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করে এলাকার মুখ উজ্জ্বল করেছে।

ঐশী নীলডুমুর গ্রামের বাসিন্দা ইকবাল আহমেদ মিঠুর কন্যা এবং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার পরিচয় দিয়ে আসছে। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ঐশীর এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, নীলডুমুর গ্রাম ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের জন্যও গর্বের বিষয়। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও সে শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, ঐশীর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, ঐশীর এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।

ইশরাত জাহান ঐশীর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *