শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন কলেজর আইসিটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) কলেজর আইসিটি ল্যাব উদ্বোধন
করেন অধ্যক্ষ ডক্টর এ কে এম আব্দুর রহমান।এসময় উপস্থিত ছিলেন একাডেমিক ড. প্রতাপ কুমার রায়, অধ্যাপক আল মোকাররম বিল্লাহ ল,আই.সি.টি দায়িত্ব প্রাপ্ত শিক্ষক সৈয়দ রাফসান জানি প্রমুখ।
অধ্যক্ষ ডক্টর এ কে এম আব্দুর রহমান বলেন আই.সি.টি বর্তমান বিশ্বে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আই.সি.টি সেক্টরে যে যত দক্ষ তার জন্য সকল ক্ষেত্র সহজ হয়ে যায়। আমাদের কলেজে আইসিটি ল্যাব স্থাপনের ফলে শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবে সে প্রত্যাশা করি।
Leave a Reply