সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ
দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫) আগস্ট বিকালে ক্যাডেট একাডেমি চত্বরে ৩দিন এ ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাডেট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার কোচিং একাডেমির পরিচালক প্রভাষক ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসেন রাজু, স্কলার কোচিং একাডেমির বাংলা শিক্ষক শফিকুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, ম্যানেজিং কমিটির ক্যাশিয়ার সুরাপ আলী, সদস্য বাবুল আক্তার, আব্দুস সোবহান, দাতা সদস্য নুর আলী, ইমান আলী, সোহাগ হোসেন প্রমুখ।

ক্যাডেট একাডেমির অধ্যাক্ষ মো. ইমদাদুল হকের পরিচালনায় ও উপাধ্যক্ষ আজগর আলীর সহযোগীতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক তাহমিনা খাতুন, আজমল হোসেন, আবু জাফর, সহকারী শিক্ষক মিথিলা পারভীন, হাফেজ মাওলানা কুতুবউদ্দীন, ক্বারী এছানউল্লাহ, আবু সাইদ, জাকির হোসেন, আমিনা খাতুন, রাকিব হোসেন।

তিন দিন ব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কার ও কৃতি শিক্ষার্থীদে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *