সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর-২৬) রাতে বিশেষ অভিযান চালিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অন্যদিকে, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তাকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *