সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি: গোলাম রব্বানী সভাপতি, আকবর সাধারণ সম্পাদক

শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি: গোলাম রব্বানী সভাপতি, আকবর সাধারণ সম্পাদক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক জনাব জি, এম গোলাম রব্বানীকে সভাপতি এবং উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর জনাব মোঃ আকবর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব নূরালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সকলের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোদাচ্ছের বিল্যাহ এবং শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস.এম. আহসান হাবীব। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১১ থেকে ১৬তম গ্রেডের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।সভায় বক্তারা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের গতিশীলতা রক্ষা ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *