সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া  বহেরা মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাম অসম্মান জনক ভাবে উচ্চারণে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ শ্যামনগরে তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়
মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। এসময়ে তিনি বলেন বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের একটি ব্যাধি। সম্মিলিত ভাবে এই ব্যাধি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি চাই সাতাক্ষীরা জেলা হবে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিশৃঙ্খলা মুক্ত। এখানকার ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত বাবা, মা, পরিবার তথা জেলার মুখ উজ্বল করবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, সূধী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। পরে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপন করেণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *