সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

ফয়সাল আহমেদ বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ পুলিশের নিয়মিত অভিযানে প্রায় ৫০ হাজার বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে নীলডুমুর বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব রেণু পোনা উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ হাফিজ উদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা রেণু পোনাগুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রেণু পোনাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় জব্দকৃত প্রায় ৫০ হাজার বাগদা ও গলদা রেণু পোনা খোলপাটুয়া নদীতে অবমুক্ত করা হয়। এতে নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিকভাবে চিংড়ির উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, নীলডুমুর ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুড়িগোয়ালিনী নৌ পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ হাফিজ উদ্দিন জানান, উপকূলীয় নদ-নদীতে অবৈধভাবে রেণু পোনা আহরণ, পরিবহন ও পাচার রোধে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *