শ্যামনগর ( সাতক্ষীরা )প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় সচেতন নাগরিক সমাজ, বুড়িগোয়ালিনী-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বুড়িগোয়ালিনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনস্বার্থ ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে তারা এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করেন।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।এসময় বক্তব্য রাখেন, জিএম রুস্তম আলী, ফজলুল করিম, হোসেন আলী, জামাল হোসেন প্রমূখ।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply