সংবাদ শিরোনামঃ
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরায় সংস্কারবিহীন সরকারি দৃষ্টিনন্দন স্থাপনা, খাবার পানির সংকটে কয়েক হাজার পরিবার রবিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী কালিগঞ্জে মেম্বরের বিরুদ্ধে কাজ দেওয়ার নামে দুই হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ গাবুরা পার্শ্বেমারী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিশখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন শনিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন দেবহাটায় শহীদ হোসেন আলীর পরিবারের জন্য ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘর উদ্বোধন
বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

আল-হুদা মালী,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিয়াদ হোসাইন সিয়াম।

‘একটি গাছ লাগানো মানে আগামীর জন্য একটি সুন্দর স্বপ্ন বোনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে রিয়াদ হোসাইন সিয়াম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানা সংকটের মুখোমুখি। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “আমরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমাদের দায়িত্ব শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়। সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করাও আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাবে এবং সেটির পরিচর্যা করবে। একটি গাছ লাগানো মানেই আগামীর জন্য একটি সুন্দর স্বপ্ন বোনা।”

শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের এমন পরিবেশবান্ধব কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক তরুণ এতে উদ্বুদ্ধ হবে।

কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *