সংবাদ শিরোনামঃ
দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া  বহেরা মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাম অসম্মান জনক ভাবে উচ্চারণে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ শ্যামনগরে তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় অবশেষে বহিষ্কার হলো দল থেকে এমপি গাজী নজরুল ইসলাম  গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের ন্যায্য বিচার চান শ্যামনগরবাসী, তাকিয়ে আছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্তের দিকে কালিগঞ্জে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত 

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত 

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ এর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইং পরিচালক ড. সালমা লাইজু। সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের পরিচালক মোসাদ্দেক হোসেন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,

নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা ও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের শিক্ষার্থী বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *