সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা

দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন :

সাতক্ষীরার দেবহাটায় সখিপুর মোড়স্থ মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত সরদার কর্তৃক অবৈধভাবে কৃষি সার (ইউরিয়া) পাচারের চেষ্টাকালে ৪০ বস্তা সার আটক করেছে স্থানীয় প্রশাসন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার সরবরাহকৃত সখিপুরস্থ ডিলার মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত কুমার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার উপযুক্ত মূল্য নির্ধারণ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়।​

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে অন্যত্রে অবৈধভাবে সরকারি প্রণোদনা ও বরাদ্দকৃত সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪০ বস্তা সার আটক করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, দেবহাটা উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অন্যত্রে পাচার বা কালোবাজারে বিক্রি করতে দেওয়া হবে না। কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ পাচার রোধে এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

​জব্দকৃত সার পরবর্তীতে সরকারি নিয়ম মেনে এলাকার নিবন্ধিত কৃষকদের মাঝে সঠিক মূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *