সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ

নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বন বিভাগের উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবন সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

বন বিভাগ জানায়, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুক উদ্ধার করার পর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবন সংলগ্ন নদীতে ৭৭ বস্তা ঝিনুক অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সুলজ কুমার দ্বীপ,মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, ,

সাতক্ষীরা বনমামলা পরিচালক,ফরেস্টার জিয়াউর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।

জিয়াউর রহমান বলেন,বন আদালত এর আদেশক্রমে বনবিভাগের জব্দ কৃত ঝিনুক সুন্দরবন সংলগ্ন নদী তে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন,

ঝিনুক নদীর বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পানির গুণগত মান রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

তারা আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে স্থানীয় জনগণকে বনজ সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বন বিভাগের এ ধরনের উদ্যোগ সুন্দরবনের পরিবেশ ও জলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *