সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
ছুটি শেষে খোলেনি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

ছুটি শেষে খোলেনি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

কালিগঞ্জ প্রতিনিধিঃ-

ছোট ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি মেঝো ভাই প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা জি, এম শফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক। বড় ভাই ওই স্কুলের নৈশ প্রহরী রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১২দিনের ছুটি শেষ হয়েছে। এই লম্বা ছুটি শেষ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সকল স্কুল, মাদ্রাসা, কলেজ খুললেও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেয়ে দেখা গেছে প্রধান ফটক সহ তালাবদ্ধ অবস্থা বিরাজ করছে পুরা স্কুল। দেখা মিলেনি কোন ছাত্রী শিক্ষক শিক্ষিকাকেও। বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সরেজমিনে কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এমন ঘটনা দেখতে পাওয়া যায়। তালাবদ্ধ স্কুলে দেখা মেলেননি কোন-ছাত্রী বা শিক্ষকসহ কর্মচারীদেও। তবে ওই সময় দেখা মেলে ব্রাক এনজিও সাদপুর শাখা ব্যবস্থাপক বঙ্কিমচন্দ্র তরফদারের সাথে। তিনি ছাত্রীদের নিয়ে হ্যান্ডওয়াশ প্রোগ্রামের জন্য আলোচনা করতে এসে স্কুলের তালাবদ্ধ দেখে হতবাক হয়ে ফিরে যান। এ বিষয়ে তালাবদ্ধ প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম শফিকুল ইসলামের নিকট ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কিছু জানেন না বলে এ প্রতিনিধিকে জানান। উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের নিকট জানতে চাইলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। গত সপ্তাহ জুড়ে অত্র স্কুলের নৈশ প্রহরী ছাড়া পূজার ছুটির ১২দিনব্যাপী ২৪ ঘন্টা বিদ্যালয়ের একটি বাতি জ্বালানো থাকলেও খোঁজ নেয়নি কেউ। ঐ স্কুলের প্রধান শিক্ষক বহুল বিতর্কিত আওয়ামীলীগ নেতা শফিকুলের বিরুদ্ধে রয়েছে বিস্তার অভিযোগ। নানাবিধ অনিয়ম দুর্নীতি ও অর্ধ কোটি টাকার ঘুষ বাণিজ্যে এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে । অভিভাবক, শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে স্কুল ও সড়ক অবরোধের কারণে দীর্ঘদিন পালিয়ে গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে শিক্ষার্থী, অভিভাবকদের বিচারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ থেকে মুক্তি মেলে সাধারণ জনতার। গত ২৭ সেপ্টেম্বর-২৫ সকালে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নিকট তার আপন ছোট ভাই মনিরুজ্জামান নিজের জমি চাইতে গেলে সে এবং বড় ভাই রফিকুল ইসলাম মিলে তাকে বেধড়ক পিটিয়ে, কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনার মামলায় বড় ভাই কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। এরপর হতে মেজ ভাই প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পালিয়ে থাকলেও তাকে আর দেখা মেলেনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *