সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এস এস সি পরীক্ষায় শতভাগ পাশ

গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এস এস সি পরীক্ষায় শতভাগ পাশ

 

শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালে এস এস সি পরীক্ষায় শতভাগ কৃতকার্য হয়েছে, অভিভাবক থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ বিরাজমান। এবারের রেজাল্টে ১০ জন এপ্লাস
এ গ্রেড ২০জন, এ-২৩ জন, বি গ্রেড ৭জ এবং সি গ্রেড ৯ জন মোট পরীক্ষার্থী ৬৯ জন। রেজাল্ট প্রসঙ্গে গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জি, এম শফিউল আযম লেনিন বলেন বর্তমান শিক্ষাবান্দব সরকারের সময়ে শিক্ষার সুন্দর পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা কাজে লাগিয়েছে, তিনি আরও বলেন সরকার শিক্ষকদের স্কুলে প্রাইভেট পড়া বন্ধ করে দিয়ে তারা ক্লাসে মনযোগী হয়েছে সহ ডিজিটাল শিক্ষাব্যবস্থায় যশোর থেকে দিনের দিন প্রশ্ন ডাউনলোড করে ক্লাস পরীক্ষা গুলোও তাদের সুন্দর ফলাফলের পিছনে অবদান রেখেছে। অত্র স্কুলের প্রধান শিক্ষক বলেন আমরা চেষ্টা করেছি তাদের ক্লাস টেস্ট গুলো সুন্দর করে নেওয়ার পাশাপাশি করোনা কালীন সময়ে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ এবং এস এস সি ব্যাচ নিয়ে বাড়তি ক্লাস নেওয়ার যার প্রতিফলন আমরা শতভাগ কৃতকার্য হওয়ায় গৌরব অর্জন করেছি প্রতিষ্ঠান সভাপতির তদারকির মাধ্যমে সুনামের সাথে আমরা পরিচালনা করছি, তিনি আরও বলেন আমাদের পর্যাপ্ত ভবন নেই, পর্যাপ্ত ক্লাস রুম পেলে উপকূল থেকে এই বিদ্যালয় দেশের মেধাসম্পন্ন ছাত্রছাত্রী বের করতে পারবে । অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা নিয়মিত খেয়াল রাখার চেষ্টা করেছি এবং স্কুলের শিক্ষকমন্ডলী তাদের পিছনে পরিশ্রম করেছে আমরা বিদ্যালয়ের শিক্ষকদের উপর খুশি। প্রসঙ্গত অত্র বিদ্যালয় এর আগেও এস এস সি পরীক্ষায় শতভাগ কৃতকার্য হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *