সংবাদ শিরোনামঃ
দরদির ১২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,নতুন দায়িত্ব পেলেন যারা কয়রায় মৎস্য ঘেরে লুটতরাজ আহত ১ ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন গাবুরার মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, জলদস্যু নিয়ে এলাকাবাসীর ক্ষোভ জীবনসংগ্রাম, মেধা, সাংগঠনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে এগিয়ে নেওয়ার এক পরিচিত মুখ যুবদল নেতা শাহজাহান রনি। দৃষ্টিশক্তি হারানো যুবদল নেতা আলমগীরের পাশে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন দ্বিতীয় টাকি’ খ্যাত শ্যামনগর দুর্গাবাটিতে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পিতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শ‍্যামনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রমিলা প্রীতি ফুটবল খেলা ২০২৩ 

শ‍্যামনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রমিলা প্রীতি ফুটবল খেলা ২০২৩ 

বুড়িগোয়ালিনী (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শ‍্যামনগর বুড়িগোয়ালিনী আড়পাঙ্গাশিয়া এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল চার টায় আড়পাঙ্গাশিয়া ম‍াধ‍্যমিক বিদ‍্যালয়ের মাঠে প্রমীলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা রসুলপুর নারী ফুটবল একাদশ ও বুড়িগোয়ালিনী বেসিক নারী ফুটবল একাদশের মধ্যে শ্বাসরুদ্ধকর খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলাটির শুভ উদ্বোধন করেন  সাতক্ষীরা ৪আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম জোয়ারদার, শ‍্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির,  বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউ পি সদস্য প‍্যানেল চেয়ারম্যান  আঃ রউফ, আশুতোষ মন্ডল, আটুলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদ‍স‍্যা রেনুকা রানি মন্ডল প্রমূখ।
রসুলপুর নারী ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে বেসিক নারী ফুটবল একাদশ জয়লাভ করেন।
প্রমীলা ফুটবল খেলাটির সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদ‍স‍্য ডালিম ঘরামী ও গৌতম মন্ডল।
সঞ্চালনায় ছিলেন শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল।
ধারাভাষ্য ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যফরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *