সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

সিলেট জেলা প্রতিনিধি।

সিলেটে মুন্ডা সম্প্রদায়ের অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার প্রসারে তিন দিনব্যাপী জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুন্ডা সমাজ কল্যাণ পরিষদ ও “জাগকে উঠুক মুন্ডা” সংগঠনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১১ এপ্রিল সকাল ১০টায় ঘনশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুন্ডা শিক্ষার্থী, নেতা ও সম্প্রদায়ের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সম্মেলনজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় সভা এবং বিভিন্ন সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বিজয় মুন্ডা ও জবা মুন্ডার সঞ্চালনায় এবং সভাপতি শরণ মুন্ডার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিরালাল মুন্ডা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক পাভেল পার্থ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের
ড. সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, দিলীপ পাহান, লক্ষ্মণ মুন্ডা, উদ্দয় মুন্ডা, স্বপন মুন্ডা, অসিত মুন্ডা, পিন্টু মুন্ডা এবং আমু চা বাগানের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৫ হাজার মুন্ডা জনগোষ্ঠীর মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা মুন্ডাদের হারিয়ে যাওয়া ধর্ম, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষার প্রসার এবং মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মুন্ডা সম্প্রদায়ের ঐক্য জোরদার করবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *