সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

কয়রায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি হিসাব সহকারী কাম কম্পিউটার ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ এ সভার আয়োজন করে।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইকবাল হোসেন, আল আমিন হোসেন, বাশিরুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন, প্রমুখ এছাড়াও অনুষ্টানে উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গ্রাম আদালত সহকারী, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কেস ব্যবস্থাপনা, নিষ্পত্তির হার, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ভবিষ্যতে গ্রাম আদালতের দক্ষতা বৃদ্ধি ও সেবা বর্ধনে একাধিক সুপারিশ গৃহীত হয়।

সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে চেয়ারম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *