সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীতে নদীর চরে গাছ কেটে মাটিচাপা দেবহাটায় ইউপি জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ’, প্রাচীর নির্মাণেই দায় সারছে প্রশাসন
শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ

শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ

এম এ হালিম শ্যামনগর থেকেঃশ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন নতুন বছরকে বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা পুরো উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
দিনব্যাপী আয়োজনে ছিল লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, লাঠি খেলা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীরা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন তাদের পরিবেশনার মাধ্যমে। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে এবং সমাজে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হয়।
উৎসবমুখর পরিবেশে দিনভর চলা এ আয়োজন শ্যামনগর উপজেলাকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *