সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া  বহেরা মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাম অসম্মান জনক ভাবে উচ্চারণে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ শ্যামনগরে তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়
শ্যামনগরে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠলো গাস্ট স্পোর্টস ২০২৫ এর

শ্যামনগরে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠলো গাস্ট স্পোর্টস ২০২৫ এর

গাবুরা প্রতিনিধি।

শ্যামনগরে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠলো গাস্ট স্পোর্টস ২০২৫ এর শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) তারিখে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠলো উপকূলের সবচেয়ে বড় ক্রিকেট আসর ‘ GUST XPRESS SEASON 7 ‘ এর।

উদ্বোধনী অনুষ্টান দুই পর্বে ভাগ করা হয়, প্রথম পর্বে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে উপস্থাপন ও পর্যাটনের জন্য অধিক পরিচিত করার জন্য আসরে অংশ নিতে যাওয়া আট দলের অধিনায়ক ও প্রতিনিধি, গাস্টের সম্মানিত উপদেষ্টা, কার্যকারী কমিটি সদস্য এবং স্থানীয় আয়োজক ৯নং সোরা সূর্যতরুণ সংঘের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত থাকেন উক্ত অনুষ্টানে।

দ্বিতীয় পর্বে, আসর ভেন্যুতে গাস্টের সিনিয়র উপদেষ্টা জনাব জি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপদেষ্টা আবু তালিব সাগর ও সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব লালনের সঞ্চালনায় আনুষ্টানিক উদ্বোধনী অনুষ্টানের সূচনা হয়।

অনুষ্টানের সূচনা লগ্নে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরবর্তীতে জাতীয় সংগীত, গাবুরা সংগীত পরিবেশন করা হয়। এর পরে একে একে আগত অতিথীরা বক্তব্য উপস্থাপন করেন।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, গাস্টের উপদেষ্টা পরিষদের পক্ষে, জনাব জি এম গোলাম মোস্তফা, মোঃ ফরহাদ হোসেন, এম এম আব্দুস সামাদ আযাদ, জি এম শাহিনুর রহমান, শাহজাহান সিরাজ, শাহানুর রহমান, আবু তালিব সাগর, মনিরুজ্জামান মনির। গাস্টের সাবেক প্রেসিডেন্ট গাজী আব্দুল কাদের ও আহসান হাবিব লালন।

এছাড়া অতিথী হিসেনে যারা উপস্থিত ছিলেন, মাওলানা দিদারুল ইসলাম,

গাস্টের কার্যকারি কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম, জেনারেল সেক্রেটারি নাছিম সায়াদাত ফয়সাল, ফাইনান্স সেক্রেটারি আরিফুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি সোহেল রানা, অফিস সেক্রেটারি আব্দুর রহিম, পাবলিসিটি সেক্রেটারি মো: শরিফুল ইসলাম, জেনারেল মেম্বর শেখ নুর হোসেন, মনিরুল ইসলাম, আল মামুন, বাকী বিল্লাহ, শেখ সুমন, গাজী আরিফ হোসেন এবং গাস্টের সাবেক কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

স্থানীয় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন, ৯নং সোরা সূর্যতরুণ সংঘের উপদেষ্টা, কার্যকারি কমিটি ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *