সংবাদ শিরোনামঃ
দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া  বহেরা মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাম অসম্মান জনক ভাবে উচ্চারণে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ শ্যামনগরে তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় অবশেষে বহিষ্কার হলো দল থেকে এমপি গাজী নজরুল ইসলাম  গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের ন্যায্য বিচার চান শ্যামনগরবাসী, তাকিয়ে আছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্তের দিকে কালিগঞ্জে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া 

জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া 

এম এ হালিম শ্যামনগর থেকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার পর শ্যামনগরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, দলটির এ সিদ্ধান্তে তারা স্বস্তি অনুভব করছেন এবং নৈতিকতার প্রশ্নে দ্রুত ব্যবস্থা নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বুধবার (২২ জুলাই) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও জানানো হয়েছে।

শ্যামনগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় দলের জবাবদিহিতার পরিচয় পাওয়া গেছে।

তাদের মতে, কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নন এবং নৈতিকতার প্রশ্নে সবার জন্য একই নীতি প্রযোজ্য হওয়া উচিত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরে ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছিল। বহিষ্কারের ঘোষণার পর অনেকেই মনে করছেন, এতে বিতর্কের একটি সাংগঠনিক পরিণতি এসেছে। তবে তারা বিষয়টির আইনি ও সাংবিধানিক দিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের প্রত্যাশা করেন।

অন্যদিকে, কিছু মানুষ মনে করছেন, অভিযোগের সব দিক যথাযথ আইনি প্রক্রিয়ায় যাচাই হওয়াও গুরুত্বপূর্ণ। তাদের মতে, যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইন ও সংবিধানের বিধান অনুযায়ী হওয়া উচিত।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তাঁর সংসদ সদস্য পদ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি গেজেট বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *