শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় সংসদের সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ জুলাই ) সকাল ১০টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভকারীরা এমপি গাজী নজরুল ইসলামের ছবিযুক্ত প্রতীকী কুশপুতুল বহন করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল— সংসদ সদস্যের পদ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
বিক্ষোভকারীদের বক্তব্য, সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে আলোচনায় এসেছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
Leave a Reply