সংবাদ শিরোনামঃ
গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন শ্যামনগরে বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি গাবুরায় মেম্বার প্রার্থী শাহজাহান সিরাজের উদ্যোগে ফুটবল জার্সি বিতরণ দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১ দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 
শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের 

শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের 

কয়রা প্রতিনিধিঃ

১ নং আমাদী ইউনিয়নের উন্নয়নের রূপকার, তরুণ ও জনবান্ধব চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুবায়ের রহমান গতকাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নাকসা গ্রামবাসীর সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় গ্রামের মুরুব্বি, যুবক ও সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় উপস্থিতি ছিল। নাকসাবাসী তাদের রাস্তা, বাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এসময় আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ জুবায়ের রহমান সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “আমি শাসক হয়ে আপনাদের মাথার উপর থাকতে চাই না। জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ১ নং আমাদী ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

নাকসা গ্রামবাসীর এই অভূতপূর্ব ভালোবাসা ও দোয়া জুবায়ের রহমানের আগামীর পথচলাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয়রা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *